,

করোনা রুখতে যুক্তরাষ্ট্রের কাছেও পর্যাপ্ত উদ্যোগের নেই : বিল গেটস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমানে যে পরিস্থিতি নিজের ভাবনা থেকে আরও বেশি ভয়াবহ বলে উল্লেখ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এই সংকট মোকাবিলা করতে যেসব উদ্যোগের দরকার ছিল যুক্তরাষ্ট্র সেসবের ধারে কাছে নেই বলেও মন্তব্য করেছেন এই ধনকুবের।

বৃহস্পতিবার সিএনএন’র সাংবাদিক অ্যান্ডারসন কুপার ও ডা. সঞ্জয় গুপ্তর সঙ্গে আলাপকালে এসব কথা বলে বিল গেটস। তার দাবি, খুব দ্রুত ছড়িয়ে নতুন এই জীবাণুর পরীক্ষার পরিধি অনেক বাড়িয়ে সংক্রমণ রোধ করা সম্ভব। অনেক দেশ তা করে সফল হলে যুক্তরাষ্ট্র পারেনি।

“এ ক্ষেত্রে অনেকগুলো দেশ এই কাজটা খুব ভালোভাবে করতে পেরেছে এবং এসব দেশে প্রযুক্তিগত উৎকর্ষও বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে এটা মোকাবিলায় বিশেষ করে নেতৃত্ব বা সমন্বয়ে প্রত্যাশা অনুযায়ী দিক নির্দেশনা পাওয়া যায়নি।”

সিএনএন’র টাউন হলে আট সপ্তাহ আগেও অতিথি হয়ে এসেছিলেন বিল। ওই সময় দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ লাখের বেশি, আর মৃত্যুর সংখ্যা ছিল ৬৩ হাজার।

এই সময়ের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ, আর মৃত্যু ১ লাখ ২৫ হাজার।

বিল গেটস মনে করেন, টেস্ট ও কন্টাক্ট ট্রেসিং পর্যাপ্ত করতে না পারা এবং মাস্ক পরায় অনীহার কারণেই করোনাভাইরাসের সংক্রমণ এমন লাফিয়ে বাড়ছে। তার দাবি, অনেক দেশ কাজগুলো ভালোভাবে করতে পেরেছে।

“যুক্তরাষ্ট্রে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের আচরণের যে ধরন তাতে দেখা যায় কিছু মানুষ খুবই রক্ষণশীল। আর কিছু মানুষ এই মহামারিকে পাত্তাই দিচ্ছে না। কিছু মানুষ মানুষের অনুভূতি অনেকটা এমন দাঁড়িয়েছে, এটা রাজনৈতিক বিষয়, যা দুর্ভাগ্যজনক।”

“আমার বন্ধু নর্থ ড্যাকোডার গভর্নরকে জনসাধারণকে মাস্ক না পরার কথা বলতে দেখেছি। এই ধরনের নির্দেশনা খুব বিস্মিত হওয়ার মতো।”

হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্রে টেস্টের সংখ্যা বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেশি হচ্ছে। এমন যুক্তি ‘পুরোপুরি মিথ্যা’ বললেন বিল গেটস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য