,

সামাজিক দূরত্ব মেনে ইউরোপের যৌনপল্লীগুলো খুলছে

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে ইউরোপে লকডাউন শিথিল হবার পর সেখানকার বিভিন্ন দেশে যৌনপল্লীগুলোও খুলতে শুরু করেছে।

বিবিসি জানায়, চলতি সপ্তাহের সোমবার খুলে গেছে গ্রিসের যৌনপল্লীগুলো। তবে সেখানে ‘সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার’ কড়া নিয়ম বেঁধে দেয়া হয়েছে।

অস্ট্রিয়াও ঘোষণা করেছে আগামী ১ জুলাই সেদেশের যৌনপল্লীগুলো খুলবে।

করোনা মহামারির কারণে ইউরোপের সেক্স ইন্ডাস্ট্রিতে চরম বিপর্যয় নেমে এসেছে। যৌনকর্মীরা তাদের স্বাস্থ্য এবং জীবিকা–দুটি নিয়েই আতংকের মধ্যে আছেন।

এর মধ্যে স্পেনের যৌনকর্মীদের করুণ অবস্থার কথা উঠে আসে বার্তা সংস্থা এএফপির মে মাসের এক প্রতিবেদনে।

পরিস্থিতির তিক্ততা নিয়ে এক যৌনকর্মী বলেছিলেন, স্পেনের ক্লাব মালিকেরা সব মেয়েদের রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে।

ওই মাসের শেষের দিকে লকডাউনে যৌনপল্লী খুলে দেওয়ার দাবি জানায় জার্মানির যৌনকর্মীরা। এর জন্য দেশটির এমপিদের কাছে তারা খোলাচিঠিও দিয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থার মধ্যেই যৌনপল্লীগুলো খুলে দেয়া হোক, এটিই তাদের দাবি।

এদিকে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ শিথিল করার পর ইউরোপের বেশ কয়েকটি দেশে আবার করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউরোপে করোনাভাইরাসের ফের সংক্রমণের এই অবস্থাকে ভাইরাসটির ‘লক্ষণীয় পুনরুত্থান’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য