রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ‘রেডজোন’ এলাকায় অসহায় এাণ দিলেন ইউএনও

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন করা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিনটি ওয়ার্ডের চারটি এলাকার অসহায় ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেন সদর ইউএনও। বৃহস্পতিবার দুপুরে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।

এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারী উপস্হিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ৬৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় ২১২ জন। এর মধ্যে পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডেই অর্ধশতাধিক। করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধে এসব ওয়ার্ডের চারটি এলাকা যথাক্রমে পূর্ব-পাইকপাড়া ও কালাইশ্রীপাড়া, মধ্যপাড়া এবং কাজীপাড়া ‘রেড জোন’ এলাকাভুক্ত করে প্রশাসন। ৪ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, ‘রেড জোন’ এলাকায় জরুরি পণ্য ছাড়া সব ধরনের দোকানপাট ও গণপরিবহন নিষিদ্ধ করা হয়। জরুরি প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে বলা হয়। লকডাউনের কারণে এসব এলাকায় কর্মহীন হয়ে পড়া পরিবার সহায়তার জন্য প্রশাসনের কাছে ফোনে আবেদন করে। উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে পাইকপাড়ায় ১৫টি পরিবার, মধ্যপাড়ায় ১২ টি পরিবার ও কাজীপাড়ায় ১৩টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১টি করে নুডলসের প্যাকেট, পিয়াজ ১ কেজি, আলু ১ কেজি, পটল ১ কেজি, বরবটি ১ কেজি, কাফরুল ১ কেজি, বেগুন ১ কেজি, মিষ্টি কুমড়া ১ টা, আনারস ২ টা ও আম ১কেজি দেওয়া হয়েছে। এর আগেও লকডাউনকৃত এলাকায় কয়েক দফায় ১১৭ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এই সাহায্য অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু