,

৮ জেলা বন্যার কবলে পড়তে যাচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : উজানে ভারি বর্ষণে ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়তে থাকায় দেশের আট জেলা কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার মুখে পড়তে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, রাজবাড়ী ও মুন্সীগঞ্জে স্বল্পমেয়াদী এ বন্যা দেখা দিতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৬ জুলাই পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী ১০ দিন বাড়তে পারে।

শনিবার নাগাদ ব্রহ্মপুত্র নদের পানি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে; রবি ও সোমবার যমুনার পানি গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদে, সিরাজগঞ্জের কাজিপুরে, বগুড়ার সারিয়াকান্দিতে এবং টাঙ্গাইলের এলাসিনে বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, এর ফলে এ জেলাগুলোতে নদী সংলগ্ন এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, মৌসুমি ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য