মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি-লুটপাটের পথ সুগম করতেই গুম-খুন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি ও লুটপাটের পথ সুগম করার জন্যই বিরোধী দলের নেতাকর্মীদের গুম,খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে নকী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

রিজভী বলেন, আজকে গুম প্রতিরোধ সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। আজকে বাংলাদেশে গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত।

তিনি বলেন, ‘মানব বিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার, অমানবিক কর্মকাণ্ড।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘ভিন্নমত দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে। যেখানে গণতন্ত্র অনুপস্থিত আছে সেখানে এ কাজগুলো হচ্ছে। এর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। লাখ লাখ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন?’

‘মিছিল করা যায় না, কথা বলা যায় না। আর কথা বলতে গেলে ভিন্নমত প্রকাশ করলে, সে গুম হয়ে যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবন যাপন করা যায় না’ যোগ করেন রিজভী।

তিনি বলেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এরকম তো হওয়ার কথা না। দেশে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে। আজ বিরোধী দলের নেতাকর্মীরা থাকে জেলখানায় আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি-লুটপাট করে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে।

‘তাহলে কি এই নিষ্ঠুর দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধী দলকে দমন করছেন? গুম করছেন? মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে? গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই কি এগুলো করছেন? প্রশ্ন তোলেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছেন। সুষ্ঠু নির্বাচন দেন না। রাতের অন্ধকারে ভোট চুরি করছেন। এটা চলতে পারে না।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম