,

বজ্রপাতে ভারতের বিহারে ৮৩ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছেন। ক্ষতি হয়েছে অনেক সম্পত্তির। গত দুইদিনে এমন হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২৩ জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সেখানে ১৩ জন হতাহত হয়েছেন। এছাড়া উত্তর প্রদেশেও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী মোদি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।

এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বিহার ও উত্তর প্রদেশে ভারি বৃষ্টি ও বজ্রপাতে কিছু মানুষের করুণ মৃত্যুর খবর পেয়েছি।রাজ্য সরকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য