,

র‌্যাবের অভিযানে তিন উগ্রবাদী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : গাইবান্ধার পলাশবাড়িতে গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেটসহ মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার হয়েছে।

গ্রেফতাররা হলেন, আল আমিন (৩৫), টিপু সুলতান (৩৬) ও গোলাপ মন্ডল (৩৯)। এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ গাইবান্ধা জেলার সক্রিয় সদস্য।
আজ বৃহস্পতিবার দুুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গাইবান্ধা জেলার পলাশবাড়ির মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য আল আমিন, টিপু সুলতান ও গোলাপ মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ২০০১ সাল থেকে গোপনে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওই তিনজন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য গ্রহণ সংগ্রহ করে আসছেন। তারা সবাই আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০১ সাল থেকে অত্যন্ত চাটুকারিতার সাথে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতার এসব জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য