,

করোনায় মারা গেলেন আরেক চিকিৎসক

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৬৮) নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার নিকট আত্মীয় সাব্বির আহম্মেদ জানান, প্রথমে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বুধবার তার করোনা নেগেটিভ আসে। কিন্ত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সাইফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামে।

তিনি ১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন রেজিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদিতে চলে যান।

দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরে তিনি ঢাকার মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার আল মানারাত হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য