,

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম আল-আমিন (১৬)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৫ ও ৪০ বছর।

বৃহস্পতিবার (২৫ জুন) বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করত।

তিনি আরও জানান, একই জায়গায় বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য