রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাওয়াফের ছবি তুলে অ্যাওয়ার্ডস লাভ

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের মুসলিম উম্মাহর সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাবা শরিফ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে হজ ও ওমরাহ পালনে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লী মক্কা ও মদিনায় জড়ো হন। মক্কার কাবার তাওয়াফ একটি স্বতন্ত্র ইবাদত। হজ ও ওমরাহ পালনের সময় তাওয়াফ অপরিহার্য। এ ছাড়া নফল তাওয়াফ করা যায়।

কাবা তাওয়াফরত এমন মানুষের ছবি তুলে হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস জিতে নিলেন সৌদি আরবের আবদুল্লাহ আল সাথরি। এই অ্যাওয়ার্ডসের নবম আসরে মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার লাভ করেছেন তিনি।

আল সাথরি পবিত্র কাবার তাওয়াফরত মুসল্লিদের ছবি তুলে এই পুরস্কার জিতেছেন। তিনি তার ছবির নাম দিয়েছেন ‘স্পিরিচুয়ালিটি অব কালারস’ বা রঙের আধ্যাত্মিকতা।

দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে কাজ করা আল সাথরি বলেন, তাওয়াফরত হাজিরা যেন রঙের বর্ণালি সৃষ্টি করেছেন। এটাই ছবিতে প্রকাশ পেয়েছে।

মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের অপ্রতীম পাল ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইন্দোনেশিয়ার ফটোগ্রাফার বুদি গুনাওয়ান।

এ বছর প্রতিযোগিতার মূল বিষয় ছিল পানি। তবে প্রতিযোগীদের জেনারেল, পোর্টফোলিও ও মোবাইল ফটোগ্রাফি এই তিনটি ক্যাটাগরিতেও ছবি জমা দেওয়ার সুযোগ ছিল।

এর আগেও কাবা ঘরের নামাজের অসাধারণ দৃশ্য ক্যামেরায় ধারণ করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সৌদি আরবের আলোকচিত্র শিল্পী আম্মার আল আমির। আন্তর্জাতিক আলোকচিত্র সংগঠন ‘সিয়ানা’ কাবা শরিফের নামাজরত মুসল্লিদের ওই ছবিকে ‘উত্তম চরিত্র’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবির মর্যাদা দেয়। ইতালিতে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীটি।

তার ছবিতে দেখা যায়, কাবা শরীফে ধবধবে সাদা ইহরামের পোশাক পরিহিত অত্যন্ত বিনয়াবনত হয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে আছেন লাখো লাখো হজ ও ওমরাহ পালনকারীরা।

এ জাতীয় আরও খবর

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার