,

ভারতের আরও হাজার কোটি টাকা বিনিয়োগ মিয়ানমারের গ্যাস ফিল্ডে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সমুদ্র সীমানায় তেল ও গ্যাস প্রকল্পে অতিরিক্ত আরও ১২১.২১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২৯ কোটি টাকা) বিনিয়োগ করছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন-ওএনজিসি বিদেশ লিমিটেড।

আউট লুক ইন্ডিয়া জানায়, আন্দামান সাগরে মিয়ানমারের শোয়ে তেল ও গ্যাস ক্ষেত্রের আরও দুইটি ব্লকে বিনিয়োগের জন্য অতিরিক্ত এই টাকা অনুমোদন দিয়েছে ওভিএল।

দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে ভারতও শোয়ে তেল ও গ্যাস ক্ষেত্রের প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩১ মার্চ প্রকল্পটিতে ৭২২ মিলিয়ন ডলার (প্রায় বাংলাদেশি মুদ্রায় ৬১২৬ কোটি টাকা) বিনিয়োগ করে।

২০১৩ সালের জুলাই মাসে শোয়ে প্রকল্প থেকে প্রথম গ্যাস পাওয়া যায়। পরের বছরের ডিসেম্বর থেকে জ্বালানী উৎপাদন শুরু হয়।

ভারতীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশে তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ। তারই প্রচেষ্টায় মিয়ানমারেও জ্বালানি খাতে বিনিয়োগের মাধ্যমে এই সেতুবন্ধন তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য