,

অর্ধকোটি মানুষ করোনাকে জয় করলেন

news-image

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও বিশাল। ইতিমধ্যে সেই সংখ্যা অর্ধকোটি পার হয়ে গেছে।

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাকে জয় করেছেন ৫০ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষ।

পুরা বিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজরের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৯৪ লাখের কাছাকাছি।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ২৪ লাখ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ১৩ হাজার জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন সাড়ে এগারো লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।

৬ লাখ ৬১ হাজার আক্রান্ত নিয়ে তালিকায় ৪র্থ অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬১ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাড়ে ১৪ হাজারের বেশি।

ভারতের পরেই বেশি আক্রান্ত যুক্তরাজ্যে, ৩ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৪৩ হাজার। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনো প্রকাশ করেনি ব্রিটিশ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে আক্রান্ত হন ৮৩ হাজারের বেশি মানুষ, এরমধ্যে মারা যান ৪ হাজার ৬৩৪ জন। চীনে ভাইরাসটি নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা