,

সুশান্তের আরও তিন ঘনিষ্ঠ এক মাসে আত্মহত্যা করেন, চাঞ্চল্যকর অভিযোগ রূপার

news-image

বিনোদন ডেস্ক : সবাই যখন সুশান্ত সিংহ রাজপুতের রহস্য মৃত্যুর কারণ নিয়ে দিশেহারা তখনই চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করে সামাজিক যেগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বিজেপি নেতা ও বাঙালি চলচ্চিত্র তারকা রূপা গাঙ্গুলি।

এক সিরিজ টুইটে তিনি জানান, ১৫ মে থেকে ১৪ জুন, এক মাসের মধ্যে প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ তিন জন আত্মহত্যা করেন। চতুর্থ জন সুশান্ত নিজে।

রূপার টুইট বলছে, সুশান্তের তিন ঘনিষ্ঠ মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান আচমকাই নিজেদের শেষ করে দিয়েছেন সুশান্তের মতো করে। তালিকার শেষ জন দিশা সুশান্তের প্রাক্তন ম্যানেজার। যিনি ৯ জুন ১৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার আগে যথাক্রমে ১৫ এবং ২৬ মে গলায় ফাঁস দেন মনমীত, প্রেক্ষা।

কী কারণে একই পথের পথিক চার জন? তাদের মৃত্যুর মধ্যে কি কোনও যোগসূত্র লুকিয়ে? জানে না কেউ। সম্ভবত মাথাতেও আসেনি প্রশাসনের।

রূপার তাই দাবি, এই রহস্য সমাধান এক মাত্র করতে পারে সিবিআই। তিনি বিশ্বাস করেন না, নিছক অবসাদে ডুবে নিজেকে এভাবে শেষ করে দিলেন ‘রাবতা’ স্টার। প্রসঙ্গত, ব্যক্তিগত সমস্যার কারণে এর আগে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ‘মহাভারত’ খ্যাত ‘দ্রৌপদী’ও।

রূপার এই টুইট ভাল সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য