,

নবীনগরে সন্ত্রাসী হামলার শিকার জয়নাল হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে জয়নাল মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই সন্ত্রাসী হামলার সময় এক নারীসহ আরো দুই জন আহত হয়। এ ঘটনায় আহত জয়নালের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে আকবর মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নামে বুধবার সকালে নবীনগর থানায় একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লাউরফতেহপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে জয়নাল মিয়া বাড়িতে কাজ করছিলেন, এ সময় একই গ্রামের মৃত নাবালক ফকিরের ছেলে আলি আকবর, জয়নালকে বাড়ি থেকে ডেকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়, সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে জয়নাল এর উপর, এ সময় সন্ত্রাসীরা জয়নালকে রামদা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে এসে জয়নালের মা ও তার চাচাতো ভাই আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জয়নালকে উদ্ধার করে প্রথমে নবীনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায়
আহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে ১০ জনের নামে একটি মামলা করেছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য