,

দেড় মাসে দেশে ফিরেছেন ৫ হাজার আমিরাত প্রবাসী

news-image

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়াও বিভিন্নভাবে মারা যাওয়া ১শ’ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। এ ছাড়াও গত ৪৫ দিনে কর্মহীন, চাকরিচ্যুত এবং আটকে পড়াসহ অন্তত ৫ হাজার আমিরাত প্রবাসী চার্টার্ড ও বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরেছেন।

আবুধাবি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মিজানুর রহমান জানান, বহিঃর্বিশ্বে স্বাভাবিকভাবে মারা যাওয়া প্রবাসীকে শেষবারের মত দেখার অপেক্ষায় থাকেন স্বজনরা। তাদের শেষ ইচ্ছা পূরণ করতে করোনাকালীন সময়েও দূতাবাসের সহায়তায় আমিরাত থেকে অন্তত ১শ’ প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে সক্ষম হয়েছে। মার্চের পর দেশটিতে বিভিন্ন মর্গে থাকা বাংলাদেশিদের মরদেহ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় কার্গো ফ্লাইটের মাধ্যমে দেশে পাঠানো হয়। দুবাই ও আবুধাবিতে দেশে পাঠানোর তালিকায় রয়েছে আরো অন্তত ২০ জনের লাশ।

তিনি আরো বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা। সবাইকে ধৈর্য্য ধরতে হবে। যে কোনো সহযোগিতার জন্য প্রবাসীরা বাংলাদেশ মিশনগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন। দূতাবাস কর্মহীন, দুর্দশাগ্রস্থ বা চাকরি হারা প্রবাসীদের দেশে পাঠানো উদ্যোগ নিয়েছে। ২০টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে অন্তত ৫ হাজার প্রবাসী ইতোমধ্যে দেশে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য