রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পিতাপুত্রসহ ৩ জন করোনায় আক্রান্ত

news-image

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পিতাপুত্রসহ তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: আনাস ইবনে মালেক।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ জুন মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে ঢাকায় প্রেরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ১০ দিন পর গতকাল বুধবার নিরীক্ষার ফলাফল আসে। এসে সরাইল সদর ইউনিয়নের হালুয়া পাড়ার বাসিন্ধা পিতা ও পুত্রের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। সেই সাথে হাসপাতাল এলাকার একজন মহিলারও এসেছে পজেটিভ।