,

উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না : মেয়র তাপস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, এখন থেকে ঢাকা দক্ষিণ সিটির রাস্তায় ও উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না।

তিনি বলেন, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে যেসব ময়লা-আবর্জনা-বর্জ্য থাকবে, সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ছয়টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালী থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করবেন। রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে এবং রাত ১০ টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। ফলে উন্মুক্ত স্থানে আর কোনো ময়লা থাকবে না।

বুধবার সকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন থেকে যে ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই সেই ওয়ার্ডগুলোতেও আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করব। আজ ২৩ নম্বর ওয়ার্ড ও ২৯ নম্বর ওয়ার্ডে আমরা এসটিএস নির্মাণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ডিএসসিসি’র ৭৫ টা ওয়ার্ডে আমরা একটি করে এসটিএস নির্মাণ করব।

মেয়র তাপস আরো জানান, রাত ৯ টা থেকে পরিচ্ছন্ন-কর্মীরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, পানি ছিটিয়ে দেবে এবং ভোর ছয়টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর।

পরে ডিএসসিসি মেয়র মালিবাগে (১২ নম্বর ওয়ার্ড) নির্মিতব্য এসটিএস পরিদর্শন করেন এবং নগর ভবন সংলগ্ন সামনের রাস্তা, বঙ্গবাজার, আনন্দবাজার এবং নগর ভবনের পেছনে ফুলবাড়িয়া বাস স্টপ-ওভার সরেজমিনে পরিদর্শন করেন ও বিদ্যমান সমস্যা ও সংকট চিহ্নিত করে এই রাস্তাগুলোকে সচল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যদের মাঝে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সিটি কর্পোরেশনের সিইও শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন এবং ২৩, ২৯, ৫৬,১২ ও ২২ নং ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা