রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের পশ্চিমাঞ্চলে সড়ক ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় এই ঋণ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ঋণদাতা সংস্থাটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিশ্বব্যাংক বিবৃতিতে বলেছে, ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহেন্সমেন্ট (উইকেয়ার) ফেজ-১’ প্রকল্পে দুই লেনের ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের ভোমরা-সাতক্ষীরা-নাভারণ এবং যশোর-ঝিনাইদহ সড়ক নির্মাণ করা হবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটি জেলাকে সংযুক্ত করতে যশোর-ঝিনাইদহে করিডোর গড়ে তোলা হবে। দেশের পশ্চিমাঞ্চলে ২৬০ কিলোমিটার অর্থনৈতিক করিডোর গড়ে তোলার যে পরিকল্পনা বাংলাদেশ সরকারের রয়েছে, তাতে এই ঋণ সহযোগিতা দেওয়া হবে। এতে ওই অঞ্চলের ২ কোটি মানুষ উপকৃত হবেন।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অনেক ধরনের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশপথ হিসেবেও এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা। পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করে, কৃষিপণ্যকে বাজারে যুক্ত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও অন্যান্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প।’

সংস্থাটি আরও বলেছে, এ প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হবে। যাতে নির্ভরযোগ্য ও সহজে ইন্টারনেট সেবা পাওয়া যায়। যা করোনার মতো মহামারিতেও ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অন্যান্য জরুরি সেবা দিতে সক্ষম হবে।

বিশ্ব ব্যাংকের ট্র্যান্সপোর্ট স্পেশালিস্ট ও প্রজেক্ট টাস্ক টিম লিডার রাজেশ রোহাতগি বলেন, ‘করোনার কারণে চাকরি ও আয় হারানোয় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দরিদ্র মানুষ। এই দুর্যোগ কাটিয়ে উঠতে এ প্রকল্প জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তায় এবং গ্রামীণ পর্যায়ের অরক্ষিত মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজের ব্যবস্থা করবে। এমনকি করোনা পরবর্তী সময়ে গ্রামীণ সড়ক ও বাজার নির্মাণ এবং মহাসড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ মানুষের কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে।’

এর আগে ১৯ জুন করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশকে ৮ হাজার ৯২৫ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। তিন প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক ঋণ দাতা সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু