,

মমতাজের ফুটবল খেলার ছবি ভাইরাল

news-image

নিউজ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফুটবল খেলার একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তোলা।

জানা গেছে, রাজধানীর মহাখালী ডিওএইচএসে থাকেন মমতাজ। করোনা মহামারীর কারণে এক রকম গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। সন্তানরাও চাচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে যেতে। তাই গত বৃহস্পতিবার মমতাজ চলে যান তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে তিনি ফুটবল খেলে, ঘুড়ি উড়িয়েও সময় কাটাচ্ছেন।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেই খবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ারও করেন এই সংগীতশিল্পী।

এরপরই মমতাজের ফুটবল খেলার ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মমতাজ বলেন, বদ্ধ জায়গায় যত সুযোগ-সুবিধাই থাকুক না কেন, একটা সময় অস্থিরতা আসবেই। বাসার সবাই অস্থির হয়ে গেছে। গ্রামে যেহেতু খোলামেলা জায়গা আছে, ভাবলাম, আমার বাচ্চারা এই খোলামেলা জায়গায় ভালোই থাকবে। তা না হলে মানসিকভাবে তারা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

তিনি বলেন, ‘সবার সঙ্গে মিলে ফুটবল খেলছি, ঘুড়ি ওড়াচ্ছি। আমার বাড়ির পাশেই নার্সারি, সেখান থেকে ফলের গাছ এনে লাগিয়েছি।’

মমতাজ জানান, তার সন্তানরা গ্রামের বাড়িতে ভীষণ মজা করছে। সপ্তাহখানেক পার হয়ে গেলেও ঢাকায় ফেরা নিয়ে কেউ কিছুই বলছে না। তাদের ভালো লাগছে দেখে, তিনিও খুশি। ঢাকায় ফেরা নির্ভর করছে তাদের ওপর। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য