,

করোনা ভ্যাকসিন বয়স্কদের শরীরে ‘কাজ না করার’ শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপদে থাকা বয়স্ক ব্যক্তিদের শরীরে এর ভ্যাকসিন ভালোভাবে কাজ না-ও করতে পারে বলে শঙ্কা করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ইমপেরিয়াল কলেজের প্রফেসর পিটার ওপেনশো দ্য গার্ডিয়ানকে এ বিষয়ে বলেন, ‘কখনো কখনো এক গ্রুপকে টার্গেট করে বানানো প্রতিষেধকে অন্য গ্রুপ রক্ষা পায়। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা এমনটি দেখেছি। কিন্তু করোনার ক্ষেত্রে শঙ্কা আছে।’

আরনে আকবর নামের আরেক গবেষক বলছেন, ‘বয়স্কদের ক্ষেত্রে প্রদাহ সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের বোঝা দরকার কভিড-১৯ এর এই প্রদাহ কীভাবে হচ্ছে। এই রোগটি থেকে বয়স্কদের সুরক্ষিত রাখতে হলে ভ্যাকসিনের সঙ্গে আরও বিশেষ ব্যবস্থা নেয়া দরকার।’

মানুষের বয়স বাড়লে এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ওষুধ ছাড়া রোগ সারতে চায় না। কভিড-১৯ এই সমস্যাকে আরও প্রকট করেছে।

পৃথিবীতে এখন পর্যন্ত শতাধিক কোম্পানি নতুন এই রোগটির টিকা আবিষ্কার করতে চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে চীনের দুটি ভ্যাকসিন প্রথম দুই ধাপের ট্রায়ালে সফলতা পেয়েছে। একটি ভ্যাকসিন ইতিমধ্যে তৃতীয় ধাপের ট্রায়ালে গেছে।

চীন বলছে চলতি বছরের শেষ দিকে অথবা সামনের বছরের শুরুতে ভ্যাকসিনটি বাজারজাত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য