,

বাংলাদেশিদের ‘পাওনা’ চাওয়ায় কমেন্ট বন্ধ করলেন কাইলি

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্যাশন হাউজের নতুন কালেকশনের কথা জানিয়ে বিব্রতকর অবস্থার মুখে পড়েছেন মার্কিন মডেল কাইলি জেনার। কিম কার্দাশিয়ানের সৎবোন কাইলির কাছে তার ভক্তরা বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের পাওনা অর্থ চেয়ে কমেন্ট করেছেন।

মূল ব্যাপার হলো গ্লোবাল ব্র্যান্ড গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান করোনা মহামারীর সময় বাংলাদেশের কয়েটি গার্মেন্টসের পাওনা টাকা দিতে অস্বীকার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কাইলিও যুক্ত। কিন্তু পাওনা পরিশোধের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেননি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা এই মডেল।

এই খবর শোনার পর কাইলির ভক্তরা তার সমালোচনা শুরু করেছেন। তার ইন্সটাগ্রাম পোস্টে একজন লিখেছেন, ‘বৈশ্বিক এই মহামারীর সময়ে কীভাবে আপনারা অর্ডার বাতিল করতে পারলেন?’

আরেক ব্যক্তি লিখেছেন, ‘নিজের পণ্যের প্রচার না করে বাংলাদেশিদের টাকাগুলো দিয়ে দিন। আপনারা পৃথিবীটাকে বিলাসবহুল ভাবেন, আবার শ্রমিকদের টাকা দেন না।’

https://www.instagram.com/p/CBvuYHcnd07/?utm_source=ig_embed

কাইলি এসব কথা ভালোভাবে নেননি। কমেন্ট অপশন লিমিট করে দিয়েছেন। তার যে পোস্টে মানুষ এভাবে আক্রমণ করছেন, সেটিতে বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশ অঞ্চল থেকে কমেন্ট করা যায়নি। বিনোদন ভিত্তিক ওয়েবসাইট দ্য চিট শিট জানিয়েছে, কাইলি অধিকাংশ কমেন্ট ডিলিটও করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ২২ বছরের কাইলি ২০১৯ সালে ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় স্থান পান। সম্প্রতি অবশ্য এই তালিকা থেকে বাদ পড়েছেন।

এক সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনকুবের থাকা কাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে কতটা জনপ্রিয় সেটি আরও দুটি তথ্য দিলে সহজে বুঝতে পারবেন। ইন্সটাগ্রাম অ্যাপে ফলোয়ারের দিক তিনি চতুর্থ । ১৮২.৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে নারীদের মধ্যে দ্বিতীয়।

তার নতুন পোশাক দেখে ভক্তরা বলছেন, ‘সবকিছু ঠিক আছে; ঠিক নেই শুধু বাংলাদেশিদের টাকার ব্যাপারটা!’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য