রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাখীর গর্ভে পুনর্জন্ম হবে সুশান্তের!

news-image

বিনোদন ডেস্ক : রিল আর রিয়েলের এমন সহবাস কেউ আগে দেখেছেন কখনো? খুব শিগগিরই দেখতে পাবেন রাখী সবন্তের সৌজন্যে! ড্রামা কুইনের দাবি, সুশান্ত সিংহ রাজপুত নাকি স্বপ্নে দেখা দিয়ে জানিয়েছেন, রাখীর গর্ভে তিনি আসছেন তার সন্তান রূপে। অভিনেত্রী, সঞ্চালিকার দাবি যদি সত্যি হয় তা হলে ‘রাবতা’ ছবির বাস্তব সিক্যুয়েল দেখতে পাবে বলিউড! ছবিতে যেভাবে পুনর্জন্ম নিয়ে কৃতী শ্যাননের সঙ্গে হারানো সম্পর্ক বা ‘রাবতা’র টানে ফিরে এসেছিলেন সুশান্ত।

এ কথা মুখে বললেও হতো, তা না করে রাখী ঢাক পিটিয়ে সোশ্যালে প্রচার করেছেন। কেমন ছিল তার দেখা স্বপ্ন? রাখীর বর্ণনায়: ‘আমি অঘোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎই ঘুমের মধ্যে ঝাঁকুনি লাগে সারা শরীরে। ঘুমিয়ে ঘুমিয়ে প্রশ্ন করি, কে এসেছেন? তখনই অদৃশ্য কণ্ঠস্বর বলে, আমি সুশান্ত!’

এখানেই শেষ নয়। খুব শিগগিরই তিনি নতুন জন্ম নিয়ে ফিরে আসছেন, এ কথাও নাকি অনুরাগীদের জানাতে বলেন সুশান্ত। রাখী তখন জানতে চান, কী করে তা সম্ভব হবে? সেই কণ্ঠ জানায়, রাখীই সুশান্তের ইচ্ছাপূরণ করবেন!

ঘুমের মধ্যেই রাখী জানতে চান, এখানে তার ভূমিকা কী? উত্তরটা সুশান্ত পরে জানাবেন বললে তখনই তা শোনার জেদ ধরেন অভিনেত্রী। তখন সুশান্ত তাকে জানান, তিনি চান রাখী বিয়ে করুন। তিনি রাখীর গর্ভে জন্মাবেন!

যার মৃত্যুশোক এখনো ভুলতে পারছেন না কেউ, তাকে নিয়ে এই ধরনের সস্তা ড্রামা কী করে করলেন ‘ড্রামাবাজ’, প্রশ্ন ধেয়ে এসেছে রাখীর দিকে। অনেকেই বলছেন, রাখী জীবনেও তার মানসিকতা বদলাতে পারবেন না!

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু