,

নবীনগরে এক গৃহবধূর মৃত দেহ উদ্ধার

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে শ্রীরামপুর পশ্চিম পাড়া চৌধুরী বাড়ি পাশের জমি থেকে এক গৃহবধূর মৃত দেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। পরে ওই মৃত দেহের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী মৃত শিরিন আক্তার(৪২) শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের খলিল মিয়ার মেয়ে। বিগত ৪ বৎসর যাবৎ স্বামী প্রবাসে থাকায় মৃত শিরিন আক্তার বাবার বাড়ি গোপালপুর গ্রামেই অবস্থান করতেন।
গতকাল দুপুরে মৃত শিরিন আক্তার মোবাইলে টাকা রিচার্জ করতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি। আজ সকালে শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়া চৌধুরী বাড়ির পাশের জমিতে শিরিন আক্তারের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী নবীনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, আজ সকালে আমরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। তদন্ত রিপোর্ট পেলেই বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা