,

সুশান্ত সিংয়ের আত্মহত্যা : সালমান-করণদের বয়কট দাবিতে উত্তাল নেটদুনিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। ফলে দিন যত গড়াচ্ছে বলি তারকাদের স্বজনপ্রীতির অভিযোগ তত তীব্র হচ্ছে।

সুশান্তের মৃত্যুর পর থেকে অনেকেই সালমান খানকে দোষী সাব্যস্ত করে আসছেন। এ কারণে ‘ভাইজান’সহ করণ জোহর, যশরাজ ফিল্মসকে বয়কটের অভিযোগ তোলা হয়েছিলো আগেই। এবার শুরু হলো অনলাইন পিটিশন।

এর মধ্যে সালমান-করণ জোহরদের বয়কটের দাবিতে ৪০ লাখ মানুষ সাক্ষর করেছেন।

এমনকি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হট স্টারের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও যাতে এই সব তারকাদের কোনো ছবির প্রমোশন না হয় তার জন্যও ভেবে দেখার অনুরোধ করা হয়েছে পিটিশনে।

পিটিশনে করণ জোহর এবং যশরাজ ফিল্মমসকে পুরোপুরি বয়কটের পাশাপাশি যে সব তারকা সন্তানদের এই সব প্রযোজনা সংস্থা লঞ্চ করেছে তাদেরও বয়কটের দাবি জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, সালমানের প্রভাবের কারণে বলিউডে কাজের ক্ষেত্রে পিছিয়ে ছিলেন সুশান্ত। অনেক ক্ষেত্রে কাজ থেকেও বাদ পড়েছেন।

এ নিয়ে বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলাও করেছেন আইনজীবী সুধীর কুমার। মামলায় অভিযুক্ত হিসেবে করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরদের পাশাপাশি সালমানের নামও আসামির তালিকায় রয়েছে।

এদিকে সুশান্তের ভক্তরাও তার জন্ম শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ করেছেন। সালমানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মুম্বাইয়ে বান্দ্রায় তার বাসভবনের সামনেও।

কাই পো চে দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর এমএস ধোনি, পিকে, রবতা, কেদারনাথ ছিঁছোড়ে-র মতো
সিনেমায় অভিনয় করেছেন।

গত ১৪ জন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত। তার আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ১৩ জনের বয়ান রেকর্ড করেছে। এছাড়া তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য