,

করোনায় প্রবীণ চিকিৎসকের মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ললিত কুমার দত্ত মারা গেছেন। তিনি নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রামে সুপরিচিত ছিলেন।

রবিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎসকের মৃত্যু হয়।

মৃত ডা. ললিত কুমার দত্ত (৭৭) চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৭১ সালে ভারতের গোকুল নগর ক্যাম্পে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

প্রবীণ এই চিকিৎসকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তবে তিনি দক্ষিণ নালাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এই চিকিৎসক বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে করোনা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করা হয়, সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর শুক্রবার উনাকে জেনারেল হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট নিয়ে উনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত রাত ১১টার দিকে তিনি মারা যান।

ডা. ললিত কুমার দত্তের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম শোক জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য