,

৩ সপ্তাহেই ৬২ হাজার আক্রান্ত

news-image

দিনকে দিন বাড়ছে করোনার বিস্তার। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রাণান্তকর চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতি এই ভাইরাসটি। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত তিন সপ্তাহেই বাংলাদেশে প্রায় ৬২ হাজার লোকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর প্রথম মৃত্যুর মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনা সংক্রমণের প্রায় ২ মাস পর গত ৬ এপ্রিল দেশে মোট আক্রান্ত ১০০ ছুঁয়েছিল। পরবর্তী ৮ দিনেই, অর্থাৎ ১৪ এপ্রিল আক্রান্ত বেড়ে ১ হাজারে দাঁড়ায়। ৩ মে সেই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। অর্ধলক্ষে পৌঁছায় ১ জুন।

গত ১৮ জুন বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড আক্রান্তের সংখ্যা লাখের ঘরে প্রবেশ করে। গত ১ জুন দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৪৯ হাজার ৫৩৪ জন। এরপর গতকাল ২১ জুন পর্যন্ত আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় এক লাখ ১‌২ হাজার ৩০৬ জন। ৩ সপ্তাহে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৬২ হাজার ৭৭২ জনে।

গেল বছরের ডিসেম্বরের চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই চীনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এরপর ফিলিপাইন, হংকং, ইরান, ইতালি গড়িয়ে ফেব্রুয়ারিতেই গোটা ইউরোপসহ আমেরিকাতে আঘাত হানে। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ৪ লাখ ৭০ হাজার ৬৯৮ জনের প্রাণহানি হয়েছে। এরইমধ্যে গেল ১১ মার্চ করোনা ভাইরাসকে মহামারি সংকট হিসেবে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য