,

স্বাভাবিক জীবনে সৌদি আরব

news-image

সৌদি আরব প্রতিনিধি : করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে থাকা সৌদি আরবে গতকাল রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কারফিউ তুলে নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর হতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে আগের মতোই ২৪ ঘণ্টা নিজ শহরে চলাচল কিংবা এক অঞ্চল, শহর হতে অন্য অঞ্চল, শহরে যাতায়াতে আর কোনো বাধা থাকবে না।

রোববার সকাল থেকে দীর্ঘদিন বন্ধ থাকা সেলুন ও বিউটি পার্লারসহ সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ জনগণসহ সবার মনে স্বস্তির আমেজ বিরাজ করছে।

তবে কারফিউ প্রত্যাহার করা হলেও এ সময় কার্যক্রম পরিচালনা ও চলাচলে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন-

১. কোনো ধরনের জমায়েত ও ভিড় করা যাবে না।

২. ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করে থাকতে হবে এবং অন্যের সঙ্গে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

৩. প্রতিটি সেক্টরে যে সমস্ত নিরাপত্তা প্রটোকল ঘোষণা করা হয়েছে তা মেনে চলতে হবে।

এদিকে, দেশটিতে বর্তমানে কারফিউ উঠে গেলেও থেমে যায়নি প্রাণঘাতী করোনাভাইরাস। দিন দিন করোনা আরও ভয়ংকর রূপ ধারণ করছে দেশটিতে। এজন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমরাহ, সকল সীমান্তসহ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, রোববারর দুপুর পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত ১ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই প্রবাসী বাংলাদেশি। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮ হাজার ৯১৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য