,

করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাং‌কের যুগ্ম পরিচালক

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (‌জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে মারা গেছেন। আজ ‌সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছে। শেখ ফরিদ উদ্দিন সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

ফরিদের এক সহকর্মী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ আর আমাদের মাঝে নেই। করোনার সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করে আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা এটি আমি নিশ্চিত নই, তার ডেট সার্টিফিকেট পেলে এটি জানা যাবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য