,

ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্হ গরুর মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে অর্থদন্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মোসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন এবং জবাই করা অসুস্থ গরুর মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। জানা যায়, অরুয়াইল উত্তর বাজারে বাছির মিয়া (৫০) নামে এক মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করে প্রতি কেজি মাংস ৫০০ টাকা দরে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ৭০ কেজি মাংসসহ বাছির মিয়াকে আটক করে ইউএনও অফিসে হাজির করে।
পরে জব্দ করা মাংসগুলো সরাইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলমের কাছে পাঠান। ডা. জাহাঙ্গীর আলম মাংসগুলোকে অসুস্থ প্রাণির মাংস সনদ দিলে অভিযুক্ত মাংস বিক্রেতাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।অভিযুক্ত মাংস বিক্রেতা বাছির মিয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্বপাড়ার আফির উদ্দিনের ছেলে।
সরাইল থানাধীন অরুয়াইল পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাপন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মাংস বিক্রেতা জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দের পর মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য