,

মাসুম আজিজের করোনা নেগেটিভ

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা মাসুম আজিজের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

শারীরিক অসুস্থতা নিয়ে শনিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ। জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তির আগেই তার করোনা পরীক্ষা করা হয়।

সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সপ্তাহ খানেক ধরে মাসুম আজিজ জ্বরে ভুগছিলেন; শনিবার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির আগেই তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল; রবিবার হাতে আসা করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। রবিবার সন্ধ্যার মধ্যেই মাসুম আজিজকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। হাসপাতালে যেহেতু করোনা রোগী রয়েছে, তাই চিকিৎসকেরা তাকে বাসাতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।’

একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন মাসুম আজিজ। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে। হুমায়ূন আহমেদের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা