,

করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বন্যা নিজেই রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১২ দিন আগে করোনার নমুনা পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বন্যা।

দু-তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলেই আশা করছেন ৬৩ বছর বয়সী এই শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি। এখন দ্বিতীয়বার টেস্টের পর বুঝতে পারব অগ্রগতি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বন্যা। রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন বন্যা। প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। গড়ে তুলেছেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারার’। তা ছাড়া সংগীত বিষয়ক কয়েকটি বইও লিখেছেন। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা