,

নিষিদ্ধ জঙ্গি দলের সাত সদস্য আটক

news-image

নিউজ ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সাত সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

শনিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রোববার র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), মো. সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), মো. নাজমুল হাসান রাজু (২৪), মো. রেজাউল ইসলাম (৩১) ও মো. রবিউল ইসলাম (৩৩)।

তাদের কাছ থেকে উগ্র মতবাদের বই এবং লিফলেট পাওয়ার কথা জানিয়ে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি গোষ্ঠী আল্লাহর দলের সদস্য বলে স্বীকার করেছে।”

র‌্যাব বলছে, হান্নান ২০০৮ সালে এ সংগঠনের জড়িত হন, পলাশ যোগ দেন ২০০১ সালে। সোহেল ২০০৮ সালে এই দলে যোগ দিয়ে ২০১৭ সাল থেকে খুলনা জেলার ‘নায়েক’ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

হাসান মাহমুদ ২০১৩ সালে, রাজু রেজাউল ২০১৫ সালে এবং রবিউল ২০১৯ সালে এই জঙ্গি সংগঠনে যোগ দেন এবং তারা সবাই ‘ধর্মের অপব্যাখ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য’ দিয়ে মানুষকে ‘উগ্রবাদে উদ্বুদ্ধ’ করে আসছিলেন বলে অভিযোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

র‌্যাব বলছে, সাঙ্গঠনিক কর্মকাণ্ড জোরদার করতে এই জঙ্গিরা একটি তহবিলও তৈরি করেছে, যার অর্থ নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রয়েছে। এ বিষয়ে র‌্যাব অসুসন্ধান করছে।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে আটটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ আল্লাহর দল নিষিদ্ধ ঘোষণা করা হয় গত বছরের ৬ নভেম্বর।

নিষিদ্ধ বাকি সাতটি সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য