,

ইউরোপে সীমান্ত খুলে দিয়েছে স্পেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ লকডাউনের পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে স্পেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পাশাপাশি পর্তুগাল বাদে শেঙ্গেন এলাকার দেশগুলো এবং যুক্তরাজ্যের জন্যও স্পেনের সীমান্ত এখন খোলা।

এসব দেশের দর্শনার্থীদেরকে স্পেনে পৌঁছানোর পর আইসোলেশনেও থাকতে হবে না। তবে জনসমাগম এলাকাগুলোতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেসব জায়গায় পরতে হবে ফেস মাস্ক।

রোববার থেকে দেশের ভেতরেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্প্যানিশদের অবাধ চলাফেরা আবার শুরু করা হয়েছে।

সেই গত ১৪ মার্চ থেকে মানুষজন যে যার অবস্থানেই আটকে ছিল। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অনেকেই আবার দূরে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

রাজধানী মাদ্রিদের প্রধান বিমানবন্দরগুলোতে রোববার মাস্ক পরে, স্যুটকেস নিয়ে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। অনেকেই কয়েকমাস পর বিদেশে থাকা তাদের প্রিয়জনদের দেখতে যেতে আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন।

বিমানবন্দরে সব যাত্রীরই তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং তাদের বিস্তারিত খুঁটিনাটি সব তথ্য নেওয়া হচ্ছে। ইইউ-শেঙ্গেন এবং যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত ২১ জুন থেকে খুলে গেলেও পর্তুগালের সঙ্গে স্পেনের সীমান্ত খুলবে ১ জুলাই থেকে।

স্পেনে জরুরি অবস্থা অবসানের সময় শনিবার শেষ ভাষণে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দীর্ঘদিন কঠোর লকডাউনবিধি মেনে চলার জন্য স্পেনবাসীর প্রশংসা করেন।

তবে লকডাউন উঠে যাওয়ার ফলে আবার করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলেও তিনি সবাইকে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

স্পেনে করোনাভাইরাসে মোট শনাক্ত আক্রান্তের সংখ্যা ২৪৫,০০০ এবং মারা গেছে ২৮,০০০ জন। সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটি লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য