,

আমার নিয়ম ভাঙার সঙ্গী আব্বা : ঈশিতা

news-image

বিনোদন প্রতিবেদক : বাবা মানেই নির্ভরতার জায়গা, বটবৃক্ষের ছায়া। সন্তানের প্রতি বাবার ভালোবাসার কোন কমতি থাকে না। তবে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস।

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয়। পশ্চিমা বিশ্বে এ ধারণা প্রচলিত হলেও আমাদের দেশেও দিনটি উদযাপন করা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দিনটি উদযাপন করা হয়। ১৯০৮ সালে প্রথম বাবা দিবসের উদ্যোগ নেয়া হয়েছিল।

সে হিসেবে আজ পালিত হবে বিশেষ এ দিনটি। এই দিনে সন্তানের ভালোবাসায় সিক্ত হবেন প্রত্যেক বাবা। এ ভালোবাসা থেকে বাদ যাবেন না তারকাদের বাবারাও। বাবাকে নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, আমার বাবা রশিদ আহমেদ খান একজন স্থপতি। আমার বাবাই এই পুরো পৃথিবীতে একমাত্র মানুষ যিনি আমাকে সারা জীবন ভালোবেসে গেছেন শুধু একটিমাত্র কারণেই, আর তা হলো আমি তার মেয়ে। আমার আব্বাকে খুশি করতে স্কুলে আমাকে ভালো রেজাল্ট করতে হয়নি। নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন হতে হয়নি। নাটকে ভালো অভিনয় করতে হয়নি। কিন্তু তারপরও তিনি আমাকে সারা জীবন শুধু ভালোই বেসে গেছেন। আমার আব্বা আমার নিয়ম ভাঙার সঙ্গী। আমারই কোনো অন্যায় আবদারের প্রশ্রয়দাতা আমার আব্বা। আবার আমার আনন্দেরও কারণ আব্বা। তিনি একজন সর্বশ্রেষ্ঠ বাবা। আল্লাহর কাছ থেকে পাওয়া অনেক বড় নিয়ামত আমার বাবা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য