,

কামাল লোহানীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

news-image

বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক খ.আ.ম রশিদুল ইসলাম ও সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী। শনিবার এক যুক্ত বিবৃতিতে প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- তিনি ছিলেন বাংলাদেশের সংবাদ জগতের এক পথিকৃত। সংবাদমাধ্যম ছাড়াও বিভিন্ন অঙ্গনে তিনি ছিলেন সমান জনপ্রিয় ব্যক্তিত্ব। দুইবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করা বিশিষ্ট এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের অভাব অনুভব করবে বাংলাদেশ। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রিয় অভিভাবককে হারালাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য