,

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরোও ১৫ জনের করোনা পজিটিভ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরোও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাঝে এক চিকিৎসক রয়েছেন। শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ে তাঁদের করোনা পজেটিভ হওয়ার প্রতিবেদন পৌঁছায়। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২৬।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বেসরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে করোনার পরীক্ষা করানো হচ্ছে। শনিবার সেখান থেকে ৫৯টি নমুনার ফলাফল কার্যালয়ে পাঠানো হয়। সেখানে একজন চিকিৎসকসহ ১৫ জনের করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭ হাজার ৯১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত ৫ হাজার ৯৫০ জনের নমুনার ফল পাওয়া গেছে। জেলায় করোনার সংক্রমণ বেড়ে দাঁড়াল ৫২৬। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য