,

করোনাকালে ব্রিটেনের বাংলাদেশিরা ‘ট্রমায় ভুগছেন’!

news-image

নিউজ ডেস্ক : ব্রিটেনে শ্বেতাঙ্গদের চেয়ে দ্বিগুণ হারে বাংলাদেশিদের মৃত্যু হচ্ছে এমন খবরে মানসিকভাবে ভেঙে পড়ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। পুরো কমিউনিটি ভুগছে ট্রমায়! আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশিদের এই দুর্দশার চিত্র উঠে এসেছে।

চলতি মাসে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়, সেখানে বাংলাদেশিদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ দেখা যায়।

সাইদুল হক সায়েদ নামের একজন প্রবাসীর অভিযোগ, ‘কয়েক দশকের অসমতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রয়োজনীয়তা উপেক্ষা করার কারণে প্রাণঘাতী এই রোগ ছড়িয়ে পড়েছে।’

ব্রিটিশ সরকার এই পরিণতির জন্য বাংলাদেশিদের জীবনযাপনের ধরণকে দায়ী করছে। বলা হচ্ছে, একসঙ্গে অনেক মানুষ বসবাসের কারণে তাদের বেশি ভুগতে হচ্ছে।

কিন্তু ৪১ বছর বয়সী সাইদুল সেটি মানতে নারাজ। গার্ডিয়ানকে তিনি বলেন, ‘এটা কোনো ইস্যু নয়। এ কথা বলা মানে কাঠামোগত বর্ণবাদের আরেক রূপ। হেলথ কমিশনাররা বছরের পর বছর আমাদের সমস্যাগুলো এড়িয়ে গেছেন। এখন এটি বলে তারা নিজেদের দায় এড়াচ্ছেন।’

বশির আহমেদ নামের আরেক বাংলাদেশি জানিয়েছেন, তাদের মধ্যে অনেকেই প্রাণ হারানোর শঙ্কায় আছেন।

‘শুধুমাত্র মধ্যবয়সীরাই মারা যাচ্ছেন না; তরুণদেরও প্রাণ যাচ্ছে। আমি নিজে মৃত্যুর প্রস্তুতি নিয়েছি। প্রতিদিন কারো না কারো মৃত্যুর খবর পাচ্ছি। আমরা পুরোপুরি অসহায় বোধ করছি।’

বশির আহমেদ বলছেন, ‘কেন এমন হচ্ছে, সেটি সত্যি আমাদের জানা দরকার। জেনেটিক কারণে এমন হচ্ছে নাকি জীবনযাপনের ধরনের কারণে হচ্ছে, নাকি বছরের পর বছর চলে আসা বঞ্চনা এর জন্য দায়ী, সেটি বোঝা দরকার।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য