,

বুধবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু

news-image

প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে ১ হাজার ১৭ ফুটের একটি গ্রহাণু। তিন হাজার ৫১ হাত আকৃতির এই গ্রহাণুটি বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দুপুর পৌনে একটায় পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এই গ্রহাণুটিকে চিহ্নিত করতে নাম দেয়া হয়েছে অ্যাস্টেরয়েড ৪৪১৯৮৭ (২০১০ এনওয়াই৬৫)।

নাসা বলছে, বিশাল এই উল্কাখণ্ড পৃথিবী থেকে ২.৩ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে।

স্বাভাবিকভাবে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাকাশ বিজ্ঞানীরা একে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বলে থাকেন। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর ৪.৬৫ মিলিয়ন দূরত্বের ভেতরে থাকা যেকোনো গ্রহাণু বিপদের কারণ হতে পারে।

এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ২৮ হাজার মাইল অতিক্রম করে পৃথিবীর দিকে আসছে। ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আকাশে যে উল্কাপাত হয় এটি তার চেয়ে ১৫ গুণ বড়! ওই ঘটনায় শহরটির অনেক জানালা গুড়িয়ে যাওয়ার পাশাপাশি ১ হাজারের বেশি মানুষ আহত হন।

এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা কোনো তথ্য দেননি। শুধু বলেছেন, ভবিষ্যতে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য