,

কাল মক্কার সব মসজিদ খুলছে

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরব ইসলামের পবিত্র নগরী মক্কার মসজিদগুলো রবিবার থেকে ফের খুলে দেয়ার পরিকল্পনা করছে। মহামারি করোনাভাইরাসের কারণে তারা তিন মাস ধরে মসজিদগুলো বন্ধ রেখেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে কথা বলা হয় বলে জানিয়েছে এএফপি।

সৌদি আরব বিশেষ করে মক্কায় কভিড-১৯ ভাইরাস মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত আল-আকবারিয়া চ্যানেল পরিবেশিত খবরে বলা হয়, ‘করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর পবিত্র নগরীর মসজিদগুলো রবিবার থেকে মুসল্লিদের জন্য ফের খুলে দেওয়া হবে।’

ফ্লোর ও কার্পেট জীবাণুমুক্ত করার কাজে ব্যস্ত থাকা কর্মীদের ভিডিও ফুটেজ তুলে ধরে ওই চ্যানেলের খবরে বলা হয়, এ নগরীর প্রায় দেড় হাজার মসজিদ মুসল্লিদোর স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

মক্কায় মুসলমানদের বার্ষিক হজ পালনের কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে জুলাই মাসের শেষের দিকে হজ হওয়ার কথা থাকলেও এ বছর এটি অনুষ্ঠিত হবে, নাকি বাতিল করা হবে সে ব্যাপারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

মক্কার বাইরে দেশের অন্য মসজিদগুলো মে মাসের শেষের দিকে খুলে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার আইন এবং অন্যান্য পদক্ষেপ কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

করোনায় উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ সৌদি আরবে দেড় লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য