,

আরও এক চিকিৎসকের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।

শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি জানান, পরে চিকিৎসাধীন অবস্থায় দুইবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। কিন্তু গত ১৬ জুন তৃতীয় পরীক্ষায় আবার তার করোনা পজিটিভ ফল আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়।

এফডিএসআরের হিসাব অনুযায়ী, করোনায় এ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন চিকিৎসক।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন। মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য