,

মিয়ানমারে চব্বিশ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন মাস আগে মিয়ানমারে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর সবশেষ একদিনে রেকর্ড আক্রান্ত দেখল দেশটি।

মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৩ জনের শরীরে কভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে, যা একদিনে সর্বোচ্চ।

সরকারি তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৬ জনে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৮৭ জন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন আক্রান্ত হওয়া সবাইকে কায়ইন প্রদেশের হাপা শহরে কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসার জন্য তাদের ইয়াঙ্গুনের ওয়াবাগি বিশেষায়িত হাসপাতালে নিয়ে আসা হতে পারে।

নতুন আক্রান্তদের কেউই নিজেদের ভূখণ্ডে আক্রান্ত হননি। ১৯ জন থাইল্যান্ড থেকে এসেছেন, আর চারজন এসেছেন মালয়েশিয়া থেকে।

মিয়ানমারের ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি’র এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ জুন তারা মায়াওয়াদি বর্ডার গেট দিয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে মিয়ানমারে ঢুকে। করোনা সংক্রমণ রোধে নিরাপত্তার অংশ হিসেবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। পরীক্ষায় বিদেশ থেকে আসা ৩৫ জনের মধ্যে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।

স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ জুন থেকে ১৯ জুন সকাল আটটা পর্যন্ত বিদেশ অন্য দেশ থেকে আসা নিজেদের ১০০ জন নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এর মধ্যে ভারত থেকে ফিরেছেন ৪৫ জন, থাইল্যান্ড থেকে ফিরেছেন ২১ জন, মালয়েশিয়া থেকে ফিরেছেন ১৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন আটজন, বাংলাদেশ থেকে ফিরেছেন ছয়জন, দুজন ফিরেছেন ইতালি থেকে এবং একজন চীন থেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য