,

সংকটাপন্ন খুলনার চিকিৎসককে ঢাকায় আনা হল হেলিকপ্টারে

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন চিকিৎসক ডা. আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

ডা. আবদুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে। পরে এই চিকিৎসককে এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসাপাতাল) নেয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্সের চিকিৎসক আবদুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ দিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের জানান, ডা. আবদুল কাদেরকে ঢাকায় পাঠানোর জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলে তারা দ্রুত তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য