,

ব্রাহ্মণবাড়িয়ায় নকল স্যাভলন রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নকল স্যাভলন বিক্রির দায়ে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পৌরসভার জগত বাজারের মেসার্স মিশু এন্টারপ্রাইজ দোকানের মালিককে এই জরিমানা করা হয়।
বিষয়টি জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সারাদেশের মানুষ করোনাভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী নকল স্যাভলন বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে পৌরসভার জগতবাজার এলাকার মেসার্স মিশু এন্টারপ্রাইজ দোকানে অভিযান চালিয়ে ২৩টি এক লিটারের নকল স্যাভলন বোতল জব্দ করা হয়। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় নকল স্যাভলন বিক্রির দায়ে মেসার্স মিশু এন্টারপ্রাইজের দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেজাল প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, বাজার পরিদর্শক নাজমুল হকসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য