,

রাজধানীতে বসছে ২৪ কোরবানি পশুর হাট

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারী অবনতির মধ্যেই রাজধানীর দুই সিটি করপোরেশনে ২৪টি কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে।

ঢাকার দুই সিটি- উত্তর ও দক্ষিণ হাট ইজারার জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। ডাক পাওয়ার ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪টি আর উত্তর সিটি করপোরেশন ১০টি হাটের ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বাংলাদেশে।

করোনা মহামারীর কারণে গত ২৫ মে দেশের মানুষকে ঈদুল ফিতর তথা রোজার ঈদ করতে হয়েছে বিধিনিষেধ মেনে। এর মধ্যে কোরবানির ঈদও কতটা স্বাচ্ছন্দ্যে করা যাবে সে শঙ্কা থেকেই যাচ্ছে।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য