,

এমপি রণজিতের ছেলে-পুত্রবধূ-নাতি এবার করোনা আক্রান্ত

news-image

যশোর প্রতিনিধি : যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য (এমপি) রণজিত রায়ের পর তার ছেলে, পুত্রবধূ ও নাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তরা হলেন- রণজিতের ছেলে রাজিব রায় (৩৫), পুত্রবধূ ঋষিতা সাহা (২৭) ও নাতি নিলম রায় (৩)।

এমপির ছেলে রাজিব রায় বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে আছেন।

সিভিল সার্জন জানান, রণজিত রায়ের পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঠানো হয়। বুধবার আসা ফলাফলে দেখা যায় তিনজনের করোনা পজিটিভ।

এর আগে ৮ জুন রণজিত রায়ের যশোর শহরের বাসভবন থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে তার পরিবারের আরও সাত সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। পরে রাতে সেগুলো পরীক্ষার ফলাফলে দেখা যায় রণজিত রায় করোনা আক্রান্ত।

ওই দিন মধ্যরাতে রণজিত রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য