,

আখাউড়া স্হলবন্দর দিয়ে ভারতে ফিরলেন ১২০ নাগরিক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লকডাউনের কারণে বাংলাদেশে আটকে পড়া ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যান তারা। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেকপোস্টে ভারতীয় নাগরিকদের বিদায় জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী। এএসআই মোরশেদুল হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে লকডাউন চলাকালে অনেক ভারতীয় নাগরিক আটকা পড়েছিলেন।
পরবর্তীতে তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধনের আওতায় দ্বিতীয় দফায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য