,

সেই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেক : সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি বলেন, ‘যেহেতু সিরাজাম মুনিরা মামলায় গ্রেফতার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তারের দিন থেকেই কার্যকর হবে। এ বিষয়ে তার ব্যক্তিগত ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হবে।’

প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সিরাজাম মুনিরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে রোববার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ার একটি বাসা থেকে সিরাজাম মুনিরাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

পরে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। যার শুনানি সোমবার এবং পরে বুধবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আবার বৃহস্পতিবার ধার্য করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য