,

ইসির ৫ জন করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্তত ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের কয়েকজন ও মাঠ পর্যায় মিলিয়ে ৫-৭ জন আক্রান্তের তথ্য জেনেছি। আক্রান্তের পূর্ণাঙ্গ চিত্র পেতে ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

তিনি জানান, এদের মধ্যে একজন সহকারী সচিব রয়েছেন। বাকিদের মধ্যে একজন সহকারী প্রোগ্রামার, একজন আনসার সদস্য, একজন স্টেনোগ্রাফার ও একজন পিয়ন রয়েছেন।

তবে সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্যরা ভালো রয়েছেন বলে জানান ইসি সচিব।

সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের কেউ আক্রান্তের তথ্য নেই। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সতর্ক থেকে কাজ চলছে। করোনা সংক্রমণের এ সময় স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় নির্দেশনাবলী অনুসরণ করেই আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ইসির অধীনে ১০টি আঞ্চলিক অফিস, জেলা অফিস ও উপজেলার পযায়ে পাঁচ শতাধিক অফিস এবং এনআইডি সার্ভার স্টেশন রয়েছে। কেন্দ্রীয়ভাবে এনআইডি উইংও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য