,

সরকার উচ্চফলনশীল জাতের ওপর গুরুত্ব দিচ্ছে : কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল জাতের ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার তার সরকারি বাসভবন থেকে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ কর্তৃক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, করোনার কারণে সম্ভাব্য সংকট মোকাবিলা করতে হলে খাদ্য উৎপাদন আরো অনেক বাড়াতে হবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আমন ও রবি মৌসুমের ফসলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে এবং উৎপাদন বৃদ্ধির জন্য মানসম্পন্ন বীজ সরবরাহ ও কম ফলনশীল জাতের আবাদ কমিয়ে উচ্চফলনশীল জাতের চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

দেশে আমন ধান আবাদের এলাকা বোরোর চেয়ে বেশি হলেও উৎপাদন অনেক কম উল্লেখ করে তিনি বলেন, এর কারণ হচ্ছে আমনে কম উৎপাদনশীল দেশি অনেক জাতের ধানের চাষ হয়। সেজন্য উৎপাদন বাড়াতে হলে উন্নতমানের হাইব্রিড জাতের চাষাবাদ জনপ্রিয় করতে হবে ও মানসম্পন্ন পর্যাপ্ত বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বায়ার কর্তৃক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল হাইব্রিড ধান বীজ বিতরণ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে তাদের উৎপাদিত উচ্চফলনশীল হাইব্রিড ধান বীজ ও সবজি বীজ বিনামূল্যে বিতরণ করবে। বায়ার কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় ৫১ জেলায় মোট ৩০০ মেট্রিক টন ধান বীজ জুনের মধ্যে ৫০ হাজার কৃষকের মাঝে ও নভেম্বরের মধ্যে ৫০ হাজার কৃষকের মাঝে বিতরণ করবে।

বায়ার ক্রপসায়েন্স লিমিটেড জার্মানির বায়ার গ্রুপ ও বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগ বাংলাদেশের কৃষিখাতে ৩৫ বছরের বেশি সময় ধরে উন্নতমানের বালাইনাশক ও হাইব্রিড বীজ সরবরাহে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলজ, বায়ার সাউথ এশিয়ার সিনিয়র প্রতিনিধি ডি. নারাইন এবং বায়ারের ক্রপসায়েন্স ডিভিশনের ভারত-বাংলাদেশ-শ্রীলংকার চিফ অপারেটিং অফিসার সায়মন থর্স্টেন উইবাস।

বায়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বায়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শ্রীনিবাস কুমার কারাভাদি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুস সাত্তার মন্ডল, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি