,

দুর্নীতির মহোৎসব দেখলাম করোনা মোকাবিলার নামে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটকে একেবারে শুভঙ্করের ফাঁকি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফিউচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা, সরকারের নির্দয়তা।

তিনি বলেন, বাজেট পাস হয়নি এর আগে মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।

বিএনপি মুখপাত্র বলেন, করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা দুর্নীতির মহোৎসব, ভয়াবহতা দেখলাম। সরকারের অদক্ষতা দেখলাম।

তিনি বলেন, আজকে মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কীভাবে আনা যায়, অভাব পূরণ করা যায় তা বাজেটের মধ্যে নেই। এই বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট।

রিজভী বলেন, করোনা মোকাবিলার জন্য ৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই। না থাকার কারণে করার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। এই প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনা নেই।

তিনি বলেন, বাজেট মানুষ বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেই বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, জবাবদিহিতা থাকলে এ করোনা সংক্রমণ সারাদেশ সয়লাব হত না।

এরপর দুপুরে রাজধানীর শ্যামলী মোড়ে মোহাম্মদপুর ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণে যোগ দেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশকে আত্মনির্ভরশীল করে গেছেন।

রিজভী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তবে তার আদর্শকে হত্যা করা যায়নি। তার সততা দেশপ্রেমিক মানুষ ভুলে যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা